২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

কালিহাতীতে ইউপি চেয়ারম্যানকে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বেঁচে গেলেন

আপডেট: অক্টোবর ৩১, ২০১৯

  • Facebook Share
কালিহাতীতে ইউপি চেয়ারম্যানকে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বেঁচে গেলেন

কালিহাতী (টাঙ্গাইল)প্রতিনিধি:   টাঙ্গাইলের কালিহাতীর বল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী চান মাহমুদ পাকিরকে গুলি করেছে দূর্বত্তরা।গুলি লক্ষ্যবষ্ট হয়ে অল্পের জন্য প্রানে বেঁচে গেলেন তিনি।

বুধবার রাত সাড়ে নয়টার দিকে বল্লা বাজারের দক্ষিণ পাশে আহম্মদ নেতার বাড়ির সামনে এঘটনা ঘটে।

জানাগেছে, বল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী চান মাহমুদ পাকির বল্লা বাজার থেকে মোটর সাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে বল্লা বাজারের দক্ষিণ পাশে আহম্মদ নেতার বাড়ির সামনে এলে পিছন থেকে দু’টি মোটর সাইকেলে চার জন মুখোশধারী ব্যক্তি চলন্ত অবস্থায় তাকে লক্ষ্য করে দুই রাইন্ড গুলি ছুড়ে। গুলি লক্ষ্যবষ্ট হয়ে অল্পের জন্য প্রানে বেঁচে যান তিনি।