আপডেট: নভেম্বর ১, ২০১৯

আপডেট:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ ।
শুক্রবার (১ নভেম্বর) ২টি ইউনিটে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ মোট ২৯ টি কেন্দ্র এই পরীক্ষা সম্পন্ন হয়। সকাল ১০:৩০ টা থেকে ১২:০০ টা পর্যন্ত ‘এ’ ইউনিটের, দুপুর ৩:০০ টা থেকে ৪:৩০ টা পর্যন্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।এ ইউনিটের পরীক্ষা শেষে তাদের মধ্যে দুপুরের খাবার এবং নিরাপদ পানি সরবরাহ করা হয়।
উল্লেখ্য, ৩০টি বিষয়ের আসনের বিপরীতে এবার আবেদন জমা পড়েছে ৬৮ হাজার ৭৪৩টি। সে হিসাবে প্রতি আসনের জন্য লড়বে ৫১জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
প্রতি ইউনিটের পরীক্ষা শুরুর পর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য ডঃ মোঃ দিদার উল আলম আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত কমিটি বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতির হার এবং শান্তিপূর্ণ পরিবেশ দেখে তাঁরা সন্তোষ প্রকাশ করেন।
সে সময় তার সাথে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. ফারুক উদ্দিন,প্রোক্টর অধ্যাপক নেওয়াজ মোহাম্মদ বাহাদুর সহ বিভিন্ন অনুষদীয় ডিন ও অন্যান্য শিক্ষকবৃন্দ।
প্রসঙ্গত, ভর্তি কার্যক্রমের সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে