আপডেট: জানুয়ারি ১৫, ২০১৯

আপডেট:

মোঃইমরান হোসাইন রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধি : বিপুল ভোটে বিজয়ী নভনির্বাচিত এমপি জনাব মহিবুর রহমান মহিব রাঙ্গাবালীতে আগমনে গন সংবর্ধনা জানালেন রাঙ্গানালীর জনগন। এসময় নভনির্বাচিত এমপি মহিবুর রহমান মহিব বলেন
আমাকে জনগন ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, আমি সকলের এমপি। জনগনের প্রত্যাশা পুরনের জন্য এই জনপদ থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, সালিস বানিজ্য নিশ্চিহ্ন করবো। আজ থেকে সকল চর উম্মুক্ত করে দিলাম,সকল খাল উম্মুক্ত করে দিলাম, তিনি আরো বেস কিছু উন্যয়ন করারও প্রতি স্রুতি দিয়েছেন ৷ আওয়ামী লীগ নেতা-কর্মী যে যার যত বড়ই ত্যাগ কিংবা অবদান থাকুক না কেন, যদি সালিস বানিজ্য, সন্ত্রাস এবং চাঁদাবাজি করেন তাকে যথাযথ শাস্তি ব্যাবস্থা নেয়া হবে। স্বার্থবাদি নেতা-কর্মীদের দিন শেষ। দলের ত্যাগী নেতা-কর্মীদের যথাযথ প্রাপ্তি আমি দিবো, আমার কোন আত্তিয় নেই কর্মীদেরকে যারা মূল্যায়ন করবে আমি তাদেরকে মূল্যায়ন করবো। কিন্তু মাদক কারবারি, সন্ত্রাস লালনকারী নেতাদের দল থেকে বিতারিত করা হবে। রাঙ্গাবালীতে গণ সংবর্ধনা অনুষ্ঠানে ১১৪পটুয়াখালী-৪ (কলাপাড়া,রাঙ্গাবালী) আসনে নবনির্বাচিত এমপি অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এ কথা বলেন।
রাঙ্গাবালী উপজেলায় আওয়ামী লীগ ও সকল অংগ সংগঠনের উদ্যোগে মঙ্গলবার বিকালে রাঙ্গাবালী উপজেলা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও পটুয়াখালী জেলা পরিসদের সদস্য এ কে সামচুদ্দিন আবু মিয়া। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতছিলেন,রাঙ্গাবালী উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার হোসেন। এমপি মহিব্বুর রহমানের স্ত্রী ও আলহাজ্ব জালাল উদ্দিন কলেজ অধ্যক্ষ মোসাঃ ফাতেমা আক্তার রেখা, এম,পি’র ছোট ছেলে মহিব্বুর রহমান শোভন, চরমোন্তাজ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হানিফ মিয়া, চরমোন্তাজের আওয়ামী লীগ নেতা মোঃ নাজমুল হুদা, চরমোন্তাজ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসাইন, বাংলাদেশ ছাত্র লীগ রাঙ্গাবালী উপজেলার সহ-সভাপতি ও চরমোন্তাজ ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মোঃ রাছেল খান, সাধারণ সম্পাদক মোঃ সুমন হাওলাদার, ছোটবাইসদা ইউনিয়নের চেয়ারম্যান হাজী আবদুল মান্নান, বড়বাইসদা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু আবদুল্লা, চালিতাবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান প্রমুখ। গণ সংবর্ধনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠানের আয়োজন করা হয়।