২১, এপ্রিল, ২০২১, বুধবার | | ৯ রমজান ১৪৪২

অসহায়_প্যারালাইসেস_রোগীর_জন্য_সহযোগিতার আবেদন

আপডেট: নভেম্বর ১, ২০১৯

  • Facebook Share
অসহায়_প্যারালাইসেস_রোগীর_জন্য_সহযোগিতার আবেদন

জি এম আজমল হোসেন স্টাফ রিপোর্টার ( সাতক্ষীরা জেলা)        
সাতক্ষীরা জেলার,আশাশুনি থানার প্রতাপনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা,মোঃ মৃতঃ আদেল ঢালীর ছোট পুত্র মোঃ গোলাম রব্বানী ঢালী (প্রতিবন্ধী আপ্পান ভাইয়ের ছোট ভাই)। অত্র অঞ্চলের একজন অত্যন্ত অসহায় ও দুঃখী পরিবার। তিনি অসুস্থ্যতার আগে সাগরে মাছ ধরে জেলের কাজ করে পরিবারবর্গ নিয়ে কোন রকম স্বচ্ছলতার সহিত জীবন অতিবাহিত করে থাকেন। 
ভাগ্যের নির্মম কি পরিহাস হঠাৎ করে সাগরে মাছ ধরা অবস্থায় সিবিয়ার স্ট্রোক করে। তাকে সঙ্গে,সঙ্গে চিকিৎসার জন্য বাড়িতে নিয়ে আসা হয়। গ্রাম্য চিকিৎসকের মাধ্যমে কয়েক দিন প্রাথমিক চিকিৎসা করার পরে অর্থ সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । ১ মাস যাবৎকাল চিকিৎসা শেষে হাসপাতালের চিকিৎসকগণের নিবিড় পরিচর্যার মাধ্যমে স্বাস্থ্যের একটু উন্নতি লাভ করে। পরে তাকে ছাড়পত্র দিয়ে বাড়িতে পাঠানো হয় এবং সাথে কিছু ঔষধ সেবনের জন্য ব্যবস্থাপত্র প্রদান করা হয় যা মৃত্যু পর্যন্ত চালিয়ে যেতে হবে ও সাথে উন্নত মানের ফিজিওথেরাপী করার জন্য পরামর্শ প্রদান করে । তবে অর্থের অভাবে ভালো ভাবে ফিজিওথেরাপী করতে না পারার কারনে অাবার নতুন করে শরীরের এক পাশ প্যারালাইসেস হয়ে যায় ।
তার কোন সন্তান-সন্ততি না থাকার কারনে স্ত্রী অন্যের বাড়িতে বাড়িতে ঝিয়ের কাজ করে অতি কষ্টে সংসার চালাচ্ছে । প্রতিদিন তার জন্য প্রায় ৫০ টাকার ঔষধ প্রয়োজন হয় কিন্তু স্ত্রীর অল্প আয়ে এতো টাকার ঔষধ ক্রয় করা অসম্ভব হয়ে পড়েছে। 
আর তাই তিনি সমাজে বীত্ত্ববান ও হৃদয়বান ব্যক্তিদয়ের নিকট জীবন বাঁচানোর তাগিদে বেঁচে থাকার অস্তিম বাসনায় কিছু ঔষধ ক্রয়ের জন্য সাহায্যের আবেদন করেছে । 
তাই আসুন আমাদের হৃদয়ের সকল ভালবাসা ও কোমলতা উজাড় করে দিয়ে দানের হাতকে প্রসারিত করি ।
পরিবারের সাথে যোগাযোগঃ- 01959818396 (স্ত্রী)
সাহায্য পাঠানোর ঠিকানাঃ-০১৯১৬০০১৭৭৯ (ডা.ইমরান)