২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

বুলবুল এর প্রভাবে সংকেত মুক্ত যশোরেও গুড়িগুড়ি বৃষ্টি

আপডেট: নভেম্বর ১০, ২০১৯

  • Facebook Share
বুলবুল এর প্রভাবে সংকেত মুক্ত যশোরেও গুড়িগুড়ি বৃষ্টি

রেজওয়ান হোসাইন,যশোর প্রতিনিধি:-

বুলবুলের আওতায় যশোর জেলা না থাকলেও শুক্রবার থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এ সময় ৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুলবুল আতংকে ঘর থেকে খুব একটা সাধারণ মানুষ বের হয়নি।

বঙ্গোপসাগরে সৃষ্ঠি ঘূর্ণিঝড় বুলবুল বাংলাদেশের ৮টি জেলার ওপর দিয়ে রাত ১২টার দিকে ১২০ কিলোমিটার থেকে ১৪০ কিলোমিটার বেগে আঘাত হানার সংবাদ জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুলবুলের আওতামুক্ত যশোরে শুক্রবার দুপুর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। আজ শনিবার দিনভর একই ভাবে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বুলবুল আতংক এবং গুড়িগুড়ি বৃষ্টির কারণে ঘর থেকে সাধারণ মানুষ বের হয়নি।

যশোর শহরের রেলগেট এলাকার সাথী আবু দারদা জানান, সকাল ১০টায় অফিস। তাই বৃষ্টির মধ্যেও বের হতে হয়েছে। অফিস না থাকলে ঘর থেকে বের হতাম না। রিয়াজুল ইসলাম জানান, গুড়িগুড়ি বৃষ্টি হওয়ায় নিয়মিত কাজগুলো করতে পারছি না।মেহেদি নামের এক ব্যক্তি জানান, বুলবুলের কারণে আতংকে আছি। কখন কি হয় বলা কঠিন হয়ে পড়েছে।