আপডেট: মে ২, ২০১৯

আপডেট:

লালমোহন উপজেলা প্রতিনিধি মোঃ রিপন।
ভোলার লালমোহন পৌর শহরে যানজট নিরসনে অবৈধভাবে পার্কিং করা মটর সাইকেল, অটো রিক্সা ও বাসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি।
বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের বিভিন্নস্থানে এ অভিযান চালান ইউএনও। এসময় বেশ কয়েকটি যানবাহন ও ড্রাইভারকে জরিমানা করেন তিনি। এছাড়াও বাজারের ভিতর অবৈধভাবে বসানো স্থাপনাও উচ্ছেদ করেন ইউএনও হাবিবুল হাসান রুমি।
এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার ভূমি মাহমুদুল রহমান খন্দকার, ওসি তদন্ত বশির আলম,, আইসিটি অফিসার আব্দুল বাতেন, কাউন্সিলর জাহিদুল ইসলাম নবীন,