২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

খেপুপাডা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নির্বাচন সম্পন্ন

আপডেট: নভেম্বর ১৫, ২০১৯

  • Facebook Share
খেপুপাডা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নির্বাচন সম্পন্ন

কলাপাড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নির্বাচনের ভোটগ্রহন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত  ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। এতে ২৬৩ জন ভোটারের মধ্যে ২৫১ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।নির্বাচনে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো. নকীব উদ্দিন ১৩৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাঈনুল ইসলাম। তিনি ১১০ ভোট পেয়েছেন। এ ছাড়া ১৭১ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুল হক। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন রজপাড়া দ্বীন-ই-ইলাহী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. ইসমাইল হোসেন। তিনি পেয়েছেন ৮২ ভোট।এছাড়া সাধারণ সম্পাদক মো. আবদুল ওহাব (খেপুপাড়া নেছারুদ্দিন ফাজিল মাদ্রাসা), কোষাধ্যক্ষ মো. আবুল বাশার (লালুয়া এসকেজেবি মাধ্যমিক বিদ্যালয়), পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন (নুর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়) ও মো. আবুল কালাম (ধানখালী ডিগ্রি কলেজ) বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন। আগামী তিন বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবেন।এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কলাপাড়া উপজেলা সমবায় কর্মকর্তা মো. মুজিবুল হক। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তালেব শরীফ।নির্বাচন পরবর্তিতে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। বিদায়ী সভাপতি মো. ইউসুফ আলী’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।