২৯, সেপ্টেম্বর, ২০২০, মঙ্গলবার | | ১১ সফর ১৪৪২

কুমিল্লার দেবিদ্বারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট: নভেম্বর ১৬, ২০১৯

  • Facebook Share
কুমিল্লার দেবিদ্বারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা

মোঃশাহিদুল ইসলাম ভূঁইয়া ( কুমিল্লা দেবিদ্বার প্রতিনিধি ) 
কুমিল্লার দেবিদ্বারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,কুমিল্লার দেবিদ্বারে অভিযান চালিয়ে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়। মূল্য তালিকা প্রদর্শন না করা, পেয়াজের অতিরিক্ত  মূল্য নেওয়া, মেয়াদ উত্তির্ণ ঔষধ সরবরাহ ও বিক্রয় করা, ওজনে কারচুপিসহ নানা অভিযোগে এ জরিমানা করা হয়। শনিবার ১ টায়  কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলামের নেতৃত্বে দেবিদ্বার সদরের নিউ মার্কেটে এ অভিযান পরিচালিত হয়। এসময়  অতিরিক্ত মূল্য রাখায় পেঁয়াজ ব্যবসায়ী রুহুল আমিনকে ৫ হাজার, পেঁয়াজ ব্যবসায়ী হাবিবকে ৫ হাজার, মূল্য তালিকা প্রদর্শন না করায় আরেক পেঁয়াজ ব্যবসায়ী আবু হানিফকে ২ হাজার, ওজনে কারচুপি করায় নবী মিয়ার মাংসের দোকানকে ২ হাজার এবং মেয়াদ উত্তির্ণ ঔষধ সরবরাহ ও বিক্রয় করায় সরকারি হাসপাতাল গেইট সংলগ্ন মাতৃছায়া ফার্মেসীকে ৮ হাজার টাকা জরিমানাসহ সর্বমোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ  অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলাম বলেন আমাদের অভিযান অব্যাহত  থাকবে মুনাফালোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে।