আপডেট: ডিসেম্বর ১৫, ২০১৯

আপডেট:

শুভ বসাক জয় :
‘ মানবতার টানে খেলবো ফুটবল বাঁচাবো প্রান’ এই স্লোগানকে সামনে রেখে শনিবার ময়মনসিংহে যুব নাগরিক সোসাইটির উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন বিদ্যানন্দিনী শেখ হাসিনা পাঠাগার। অন্যদিকে রানার্স-আপ ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটি। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দের ট্রফি, ক্রেস, মেডেল সহ বিভিন্ন পুরস্কার দেওয়া হয়।চ্যাম্পিয়ন দলের ম্যানেজার ছিলেন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ নেতা নওশেল আহমেদ অনি এবং কোচ এর দায়িত্বে ছিলেন মো:শাহীন আলম, সহকারী কোচ উবায়েদ উল্লাহ ও অধিনায়কত্ব করেন পরাগ সরকার। এর আগে দিনের শুরুতে দ্বিতীয় সেমিফাইনালে ৪-২ গোলে ০৭-০৯ ব্যাচকে কে হারিয়ে ফাইনালে নিশ্চিত করেছিল বিদ্যানন্দিনী শেখ হাসিনা পাঠাগার।প্রতিযোগিতায় ১৬ টি দল অংশগ্রহন করেন। জানা গেছে প্রায় সবগুলো দলই ময়মনসিংহে নানান সামাজিক কাজকর্ম করে যাচ্ছেন। এগুলো হলো, রেড ক্রিসেন্ট ময়মনসিংহ ইউনিট, বিডি ক্লিন ১, বিডি ক্লিন ২, স্কাউটার রফিকুল ইসলাম ওপেন স্কাউট গ্রুপ, হেল্পপ্লাস ময়মনসিংহ, প্রলয় প্রোডাকশন, বহুরূপী, ০৭-০৯ ব্যাচ, বিদ্যানন্দিনী শেখ হাসিনা পাঠাগার, বাতর, ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটি, ইন্টিলেকচুয়াল কর্নার, আলোকচিত্রী সংসদ, জিয়া একাদশ ১, জিয়া একাদশ ২, স্বাধীন বাংলা একাডেমী।
ময়মনসিংহ যুব নাগরিক সোসাইটির সাংগঠনিক সম্পাদক মো: নাজমুল হক সরকারের সঞ্চালনায় ফাইনালে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন বিশিষ্ট আইনজীবি এড. নজরুল ইসলাম চুন্নু, জেলা ক্রীড়া সংস্হার সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন শাহীন, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব কাজী মোঃ হাসান, বিশিষ্ট সমাজ সেবক আলী ইউসুফ এবং ফকরুল হাসানময়মননসিংহ যুব নাগরিক সোসাইটির সভাপতি শুভ্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক এড. মতিউর রহমান ফয়সাল, টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক কবি শামীম আশরাফ, সদস্য সচিব এম.জে প্রলয়। এরপর বিদ্যানন্দিনী শেখ হাসিনা পাঠাগারের ম্যানেজার নওশেল আহমেদ অনি উত্তেজনাকর ফাইনাল দেখার পর বলেন , ‘বাংলাদেশে এখনও ফুটবল এক নম্বর খেলা, আপনাদের উন্মাদনা দেখলেই তা বোঝা যায়। এখানে অনেক ম্যাচ হয়েছে। হাড্ডাহাড্ডি ফাইনাল ম্যাচ হয়েছে। একজনকে বিজয়ী হতেই হয়। আমরা চ্যাম্পিয়ন হয়েছি তাবে সবার জন্য শুভকামনা ।তবে এখানে বিজয়ী হওয়ার আনন্দের কিছু নেই এই টুর্নামেন্টটি সাধারণত কবি ও সম্পাদক শাহিন লতিফ সমাজকর্মী মো: উজ্জ্বল মিয়ার চিকিৎসায় পাশে দাঁড়ানোর জন্য অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ময়মনসিংহ যুব নাগরিক সোসাইটিকে ধন্যবাদ জানায় এমন একটি মহৎ উদ্যোগের জন্য। ফাইনালের ম্যাচসেরার সঙ্গে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ‘ঝুটন আহমেদ ।
এর আগে উক্ত টুর্নামেন্টের উদ্ভোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান। এসময় উপস্থিত ছিলে জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী রাজু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট এবং নাসিরাবাদ কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন সহ ময়মনসিংহ যুব নাগরিক সোসাইটির নেতৃবৃন্দ।