আপডেট: এপ্রিল ১৭, ২০২০

আপডেট:

চুনারুঘাট প্রতিনিধি: গত ১৫ এপ্রিল রোজ বোধবার চুনারুঘাট উপজেলার ৯নং রাণীগাঁও ইউনিয়নের গাজীগঞ্জ বাজার, রাণীগাঁও বাজার, মিরাশি বাজার, হাজী বাজারে করোনা ভাইরাস মোকাবেলায় প্রতিটা বাজারে জীবাণুনাশক স্পে করা হয়, এসময় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা “মোস্তাফিজুর রহমান রিপনের” নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগের নেতা কর্মীদের সাথে নিয়ে এ কার্যক্রম পরিচালনা করেন ।স্পে করা শেষ হলে তিনি অামাদের বলেন, রাণীগাঁও ইউনিয়নকে করোনা ভাইরাস মুক্ত রাখতে প্রধানমন্ত্রীর দেয়া সবরকমের নির্দেশ মেনে চলা হচ্ছে ।তিনি বলেন অত্র অাসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমাণ পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব এডঃ মাহবুব অালী এমপি মহোদয়ের নির্দেশে, সরকারি এবং নিজস্ব অর্থায়নে অসহায় হতদরিদ্র পরিবারকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা হচ্ছে, এবং এর ধারাবাহিকতা বজায় থাকবে, যতদিন এই করোনা ভাইরাস থাকবে, এই ইউনিয়নের কোন মানুষকে না খেয়ে থাকবে না ।তিনি ৯নং রাণীগাঁও ইউনিয়নের প্রতিটা গ্রামে জীবাণুনাশক স্পে করবেন বলেও জানান ।সরকার একা এই করোনা ভাইরাস মোকাবেলা করা সম্ভব না, এজন্য সমাজের বিত্তবান, ব্যবসায়ী, প্রবাসী, শিল্পপতিদের জনগণের পাশে দাড়িয়ে সরকারকে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন ।এসময় ছাত্রলীগ নেতা, লিমন, মোশারফ, সুবেল, বেলাল, শাহবাজসহ, ইউনিয়ন। যুবলীগ নেতা, নানু মিয়া, সরুজ অালী, অাবু তাহের, ফারুক, সুহাগ, অাব্দালসহ অনেক নেতা কর্মী অংশ গ্রহণ করে ।
নিরাপদ দুরত্ব বজায় রাখার জন্য, এবং সরকারের দেয়া সকল প্রকার বিধি নিষেধ মেনে চলার জন্যও অনুরোধ করেন ।