২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

আর্মড পুলিশের অভিযানে নলছিটি থেকে ইয়াবাসহ যুবক আটক

আপডেট: ডিসেম্বর ৭, ২০১৮

  • Facebook Share
আর্মড পুলিশের অভিযানে নলছিটি থেকে ইয়াবাসহ যুবক আটক

নাঈমুর রহমান শান্ত, (ঝালকাঠী প্রতিনিধি): বৃহস্পতিবার (৬ ডিসেম্বর’১৮)  রাতে নলছিটি  উপজলার দপদপিয়া পুরনো ফেরিঘাটের উত্তরপাশ থেকে ইয়াবাসহ রুবেল মল্লিক সুমন (৩০) নামে এক যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান সদস্যরা। রাতেই তাকে নলছিটি থানায় সোপর্দ করা হয়েছে।

নলছিটি থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, নলছিটি উপজেলার গেন্ডামারা গ্রামের সুন্দর মল্লিকের ছেলে রুবেল মল্লিক একটি কোম্পানিতে মালামাল সরবরাহের কাজ করে। বৃহস্পতিবার রাতে সে দপদপিয়া পুরনো ফেরিঘাটের উত্তরপাশে কাজ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল আর্মড পুলিশ ব্যাটালিয়ানের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় সুমনের দেহ তল্লাশী করে ৮পিস ইয়াবা উদ্ধার করে তাঁরা। এ ঘটনায় নলছিটি থানায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।