২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

ঝালকাঠিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন পালিত

আপডেট: নভেম্বর ২০, ২০১৯

  • Facebook Share
ঝালকাঠিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন পালিত

নাঈমুররহমানশান্ত, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫ তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২০ নভেম্বর)  সকাল ১০ টায় আমতলা রোডের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান খান বাপ্পী, সদর উপজেলা বিএনপির সভাপতি সরদার এনামুল হক এলিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল হোসেন তুহিন, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরদার সাফায়েত হোসেন সহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।