আপডেট: ডিসেম্বর ৮, ২০১৮

আপডেট:

নিলয় অধিকারী ডুমুরিয়া প্রতিনিধি ,খুলনা :
যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫৯ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক আসামিকে গ্রেফতার করেছেন খুলনা ব্যাটালিয়নের অধীনস্থ পুটখালী বিওপি’র টহল দল। সূত্রটি জানায়,গতকাল শুক্রবার রাত ৭টায় খুলনা ব্যাটালিয়নের অধীনস্থ পুটখালী বিওপি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী পশ্চিমপাড়া গ্রামস্থ রমজান আলীর বাড়ির সামনে দু’জনের একটি চোরাকারবারী দলের দেখা পেয়ে তাদের পিছু ধাওয়া করে। ওই সময় নুর উদ্দিন হোসেন (২৮)কে গ্রেফতার করে ৫৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেন। এবং সাথে থাকা অন্যজন পালিয়ে যায়।
নুর উদ্দিন বেনাপোল থানার খড়িডাংগা গ্রামের মোঃ আদম আলীর পুত্র। আটককৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আসামি ও মাদকদ্রব্য বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।