আপডেট: মে ২৩, ২০১৯

আপডেট:

মো: নাঈম শাহ্, নীলফামারীঃ র্যাব ১৩, সিপিসি-২, নীলফামারী কর্তৃক
নীলফামারী জেলার সৈয়দপুর থানা এলাকার বিভিন্ন বেকারীতে র্যাবের
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪,৫০,০০০.০০ (চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা
জরিমানা করা হয়। গতকাল ২২মে র্যাব-১৩, সিপিসি-২, এর প্রেস ব্রিফিংয়ে
জানানো হয় নীলফামারীর আভিযানিক দল মেজর এ টি এম নাজমুল হুদা এর নেতৃত্বে
র্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান এর সহায়তায়
নীলফামারী জেলার সৈয়দপুর থানা এলাকায় বিভিন্ন কোম্পানীকে জরিমানা করে।
তার মধ্যে হলো ১। ডায়মন্ড চিপ্স কোম্পানীর অস্বাস্থ্যকর পরিবেশ থাকার
কারণে ২,০০০০০.০০ (দুই লক্ষ) টাকা, ২। নাজ ফুডস্ কোম্পানীতে অস্বাস্থ্যকর
পরিবেশে সেমাই ও চিপ্স তৈরী ও সেমাইয়ের সঙ্গে অবৈধ ক্যামিক্যাল মেশানোর
দায়ে ২,০০০০০.০০ (দুই লক্ষ) টাকা এবং ৩। আশা বেকারী সেমাই কারখানা
অপরিছন্ন থাকার কারণে ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) টাকা সর্বমোট ৪,৫০,০০০
(চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আদায় করেন। এছাড়াও ডায়মন্ড চিপ্স
কোম্পানী ও নাজ ফুডস্ কোম্পানীর বিপুল পরিমান ভেজাল সেমাই ও চিপ্স ধ্বংস
করা হয়।