২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

ভর্তি পরীক্ষা উপলক্ষে আল্পনায় সেজেছে পবিপ্রবি

আপডেট: ডিসেম্বর ৮, ২০১৮

  • Facebook Share
ভর্তি পরীক্ষা উপলক্ষে আল্পনায় সেজেছে পবিপ্রবি

আসন্ন ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সাজ সাজ রব পড়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ক্যাম্পাস সাজানোর অংশ হিসেবে এখানকার বিভিন্ন সেমিস্টার এর শিক্ষার্থীরা নিজ উদ্যগে ক্যাম্পাসে আল্পনার আয়োজন করে এবং তা প্রায় শেষ পর্যায়ে। তারা মূল গেট থেকে টিএসসি পর্যন্ত প্রায় এক কিলোমিটার আপ্ল্পনা করার সিদ্ধান্ত নেয়। উপস্থিত ছাত্র ছাত্রীদের মধ্য থেকে রূপা নামের এক ছাত্রী আমাদের জানান তারা প্রতিবারের ন্যায় এবারও প্রশাসনের কোন রকম সাহায্য ব্যতীত এটা করতে সমর্থ হয়েছে। তিনি আরও জানান প্রশাসন যদি তাদের সাহায্য সহযোগীতা করতো তাহলে আরও ভালোভাবে আয়োজন করা যেতো।