আপডেট: নভেম্বর ২৬, ২০১৯

আপডেট:

সাজ্জাদ হোছাইন ( ইউএসটিসি):
২৬ নভেম্বর, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইউএসটিসি) তে শুরু হলো দু’দিনব্যাপি ভর্তি মেলা ২০১৯।
ইউএসটিসি’র ডি ব্লকে আয়োজিত এ মেলা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম । এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, পরীক্ষা নিয়ন্ত্রক, সিন্ডিকেট সদস্যবৃন্দ, ডিরেক্টর এডমিশন, ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক মন্ডলী ও ভর্তিচ্ছু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিভিন্ন বিভাগ থেকে উপাচার্যকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উপাচার্য মহোদয় বিভিন্ন বিভাগের স্টল ঘুরে দেখেন এবং ভর্তিচ্ছু নতুন শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন।
আজ ২৬ শে নভেম্বর শুরু হওয়া এ মেলায় বিশেষ ছাড়ে পছন্দের বিষয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন আসন্ন সেশনে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।মেলা চলবে আগামী ২৭ শে নভেম্বর ২০১৯ পর্যন্ত।