আপডেট: ডিসেম্বর ৮, ২০১৮

আপডেট:

লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে ছৈয়াল বাড়ীতে নিজাম ডাকাতের নেতৃত্বে দূর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকতদের অতক্রিত হামলায় একই পরিবারের ৬ জনকে গুরুতর আহত করেছেন। বৃহস্পতিবার রাত ৩ টার দিকে একই গ্রামের নিজাম এবং তার অনুসারীরা ঘরের বেড়া কুপিয়ে ভেতরে প্রবেশ করে লোকজনকে ঘুম থেকে ডেকে তোলে অস্ত্রের মূখে জিম্মি করে সম্পূর্ন শরীর কুপিয়ে ক্ষতবিক্ষত করে। এ সময় ডাকাতরা ঘরের বিভিন্ন কক্ষ তল্লাসী করে ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ লক্ষ টাকা, মোবাইল সেট সহ প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় বোমা নিক্ষেপ করে আতংকিত করে সম্পূর্ণ ঘর কুপিয়ে পালিয়ে যায় তারা। ডাকাতের ছুরিকাঘাতে আহতরা হলেন, ফজলুল হক, নাছির আহম্মদ, নাছিমা বেগম, হাজরা বেগম, জসিম উদ্দিন, রমজান আলী।
আহতদের উদ্ধার করে আশষ্কাজনক অবস্থায় লক্ষীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানার ওসী আবুল কালাম ঘটনাস্থল পরিদর্শন করে এবং পুলিশ বাদি হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা করে।