মোঃ খোরশেদ আলম (মুরাদনগর প্রতিনিধি) : কুমিল্লা -৩মুরাদনগর আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের লড়াই বেশ জমে উঠেছে।আর এ আসনে ক্ষমতাসীন দলের প্রাথী সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন । অপর পক্ষে বিএনপি থেকে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ্ মোফাজজল হোসাইন কায়কোবাদ এর ছোট ভাই কেএম মুজিবুল হক।বরাবরই কুমিল্লা- ৩ মুরাদনগরের গুরুত্বপুর্ন এ আসনটি বিএনপির কব্জায় থাকে।কুমিল্লা -৩ আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়।দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হয়ে ইউসুফ আবদুল্লাহ হারুন স্বতন্ত্র প্রার্থী হয়ে বিএনপির এই ঘাঁটিতে আঘাত হেনে জয়ী হন ইউসুফ আবদুল্লাহ হারুন।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকেই উসুফ আবদুল্লাহ হারুন একক প্রার্থী। অপরদিকে বিএনপি থেকে চুড়ান্ত মনোনয়ন পান সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ্ মোফাজজল হোসাইন কায়কোবাদ এর ছোট ভাই কেএম মুজিবুল হক।আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুই দলের এ দুই হেভিওয়েট প্রার্থীর লড়াই জমজমাট হয়ে উঠেছে। স্ব স্ব দলের নেতা-কর্মীরা ভোটারদের কাছে ছুটছেন এই দুই ভিআইপি প্রার্থীর জন্য।লড়াইয়ের শেষ তৃপ্তির হাসিটা কে হাসে সেটাই এখন দেখার বিষয় । দুই প্রার্থীই জয়ের ব্যাপারে খুব আশাবাদী।