আপডেট: জানুয়ারি ২১, ২০১৯

আপডেট:

মো: তাফহিমুল ইসলাম( সদর, দিনাজপুর):৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাজতান্ত্রীক ছাত্র ফ্রন্ট দিনাজপুর জেলার উদ্যোগে ২১ শে জানুয়ারী সোমবার বেলা ১১ টায় দিনাজপুর সরকারি কলেজ ক্যাম্পাসে শিক্ষা বাণিজ্য রুখে দাঁড়াও,গণতান্ত্রীক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করারর দাবিতে রেলি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই সময় সমাজতান্ত্রীক ছাত্র ফ্রন্টের দিনাজপুর জেলার নেতৃবৃন্দ ব্যক্তব্য রাখেন।অনুষ্ঠানে দিনাজপুর সরকারি কলেজ ও জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিল।
সমাজতান্ত্রীক ছাত্র ফ্রন্টের কেন্দ্র কমিটির সদস্য এ.এস.এম মুনিরুজামান বলেন, শিক্ষা এখন একটি রমরমা ব্যবসায় পরিনত হয়েছে।শিক্ষার সকল স্থরে এখন বানিজিকে পরিনত হয়েছে।বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রশ্ন পত্র ফাঁস এর মত ঘটনা ঘটছে। তিনি আরো বলেন, বানিজ্যিকীকরনের সাথে সাথে মৌলবাদী শক্তির কাছে নতজানু সরকার শিক্ষার সাম্প্রদায়িকীকরণ করে চলছে সমানতালে।