আপডেট: ডিসেম্বর ১, ২০১৯

আপডেট:

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের সৃজনশীল শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন “নতুন প্রতিভা”এর অভিষেক অনুষ্ঠান “জাগাও প্রতিভা” এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে নগরীর জি.ই.সি মোড়ে।
আগামী ৫ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার বিকেল ৩ ঘটিকায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের।
সভার সকল কার্যক্রম নির্ধারণ ও প্রস্তুতিমূলক দিক নির্দেশনা নিয়ে আলোচনা করেন উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন।
সুদিপ্ত পালের সঞ্চলনায় বক্তব্য রাখেন প্রখ্যাত শিল্পী মোহাম্মদ আবদুল ওয়ালি,আবু কায়সার,তাসমিন সুলতানা,প্রণব কুমার দেয়,সিফাত শোভন,শফিউল হোসেন, দিনা,মোহাম্মদ আরিফ,মিথিলা দাশ, সুলতানা মুন্নি, অস্মতা বসাক,জান্নাতুল মাওয়া,জেবুন্নেসা ত্বোবা,তনিমা তিথি,লিজা প্রমূখ