২৩, আগস্ট, ২০২০, রোববার | | ৪ মুহররম ১৪৪২

ডোমারে ইউপি চেয়ারম্যানের বহিস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত

আপডেট: ডিসেম্বর ৫, ২০১৯

  • Facebook Share
ডোমারে ইউপি চেয়ারম্যানের বহিস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত


মোঃ নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ  
নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউপি চেয়ারম্যান আবুল হাচানের বিরুদ্ধে দুর্নীতি ও অপকর্মের অভিযোগে বিচার ও তার বহিস্কারের দাবিতে মানববন্ধন,বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ধঞ্জনপুর বাজারে এলাকাবাসীর ব্যানারে ঘন্টাব্যাপি মানববন্ধন এবং মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জোড়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,জোড়াবাড়ী ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন,আওয়ামী লীগ নেতা অমরজিৎ সিংহ,রাজকুমার রায়, ইউপি সদস্য আব্দুস ছালাম, জাহিরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা রমজান আলী প্রমূখ।বক্তারা বলেন, চেয়ারম্যানের ছেলে মোমিনুর রহমান অলিখিত ভাবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। পিতা-পুত্র উভয়েই ইউনিয়নে বিভিন্ন অপকর্ম ও দূর্নীতির সাথে জড়িত। অর্থের বিনিময় ছাড়া কোন কাজ করেন না তারা। মানববন্ধন শেষে  একটি বিক্ষোভ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।