২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

দেবিদ্বার পৌর ভূমি অফিস ভবন উদ্বোধন

আপডেট: ডিসেম্বর ২৩, ২০১৯

  • Facebook Share
দেবিদ্বার পৌর ভূমি অফিস ভবন উদ্বোধন

 দেবিদ্বার কুমিল্লা  প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে সোমবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বস্তায়নে ও ভূমি মন্ত্রনালয়ের অর্থায়নে ৫০লক্ষ টাকা ব্যায়ে নির্মিত দেবিদ্বার পৌর ভুমি অফিসের নতুন ভবন এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর।        এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রাকিব হাসান, দেবিদ্বার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেরম্যান হাজী আবুল কাশেম ওমানী, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল আনোয়ার, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আনোয়ার ইসলাম ও মের্সাস এস বন্ধন এন্ড কোঃ এর ঠিকাদার শান্তি রঞ্জন ভট্রাচার্য, ও বিশিষ্ট ব্যাবসায়ী আনোয়ার হোসেন সহ আরো অনেকে। এছাড়াও প্রধান অতিথি কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর দেবিদ্বার উপজেলার বাঙ্গুরী ও গুনাইঘর উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।