২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

হাতীবান্ধায় উপজেলা আ’লীগের সভাপতি প্রার্থীর- সংবাদ সম্মেলন

আপডেট: ডিসেম্বর ৬, ২০১৯

  • Facebook Share
হাতীবান্ধায় উপজেলা আ’লীগের সভাপতি প্রার্থীর- সংবাদ সম্মেলন


আসাদ হোসেন রিফাত,লালমনিরহাট প্রতিনিধি: 
লালমনিরহাটের হাতীবান্ধায় সংবাদ সম্মেলন করে উপজেলা আওয়ামিলীগের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় করার কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দিলেন মোঃ আব্দুল হামিদ সরকার হামিদুল। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যার পরে স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তার প্রার্থীতা ঘোষনা করেন। মোঃ আব্দুল হামিদ সরকার হামিদুল উপজেলা যুবলীগের সভাপতি হিসাবে সফলভাবে দ্বায়িত্ব পালন করছেন।     এসময় সংবাদ সম্মেললে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, উপজেলা কৃষকলীগের সহ সভাপতি খায়রুল বাশার সরকার, হাতীবান্ধা প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, সাধারণ সম্পাদক নূরল হক, হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস,এম আলতাফ হোসাইন সুমন, সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আলীসহ স্থানীয় পিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সংবাদ সম্মেলনকালে হামিদুল বলেন, আগামী ৮ ডিসেম্বর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনে তিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদের প্রার্থীতা আনুষ্ঠানিকভাবে ঘোষনা করলেন। ভোটের মাধ্যমে সম্মেলন হলে ওই পদের তিনি সভাপতি পদে প্রার্থী থাকবেন। সেলেকশনে কমিটির নাম ঘোষনা করা হলে স্থানীয় সাংসদ ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি মহোদয়ের সকল স্বীদ্ধান্ত তিনি মাথা পেতে মেনে নেবেন বলেন জানান।