২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে ডজন মামলার ৩ ডাকাত গ্রেফতার

আপডেট: ডিসেম্বর ৭, ২০১৯

  • Facebook Share
জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে ডজন মামলার ৩ ডাকাত গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি :
জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রায়কালী গ্রাম থেকে হত্যা, ডাকাতি, অস্ত্রসহ প্রায় এক ডজন মামলার ৩জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার দিবাগত গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞসাবাদ শেষে আজ শনিবার বিকেলে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- নওগাঁর শ্রীধরপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে রতন মন্ডল, জয়পুরহাট সদর উপজেলার প্রামানিকপাড়া গ্রামের মৃত সাহাবুল ইসলামের ছেলে সোহেল রানা ও পাঁচবিবি উপজেলার বিন্নিপাড়া গ্রামের মৃত হাইবর আলী মন্ডলের ছেলে মোফাজ্জল মন্ডল। 

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি, হত্যা, অস্ত্রসহ প্রায় এক ডজন মামলা থাকলেও তারা দীর্ঘ দিন পলাতক ছিলেন। এ অবস্থায় শনিবার রাতে এক দল ডাকাত জেলার আক্কেলপুর উপজেলার রায়কালী বাজারে ডাকাতির প্রস্তুতি গ্রহন করছেন, এমন সংবাদ পেয়ে পুলিশ ওই বাজার ঘেরাও করে তাদের আটক করে।

এ সময় অন্যান্য ডাকাতরা পালিয়ে গেলেও তাদের গ্রেপ্তার করতে পুলিশী অভিযান চলছে।