আপডেট: ডিসেম্বর ১২, ২০১৯

আপডেট:

মোঃ শাহিদুল ইসলাম ভূঁইয়া (,দেবিদ্বার কুমিল্লা প্রতিনিধি)
কুমিল্লা-সিলেট মহাসড়ক দ্রুত সংস্কার, চান্দিনা কাঠেরপুল হাইওয়ে পুলিশের ডাম্পিং থেকে দেবিদ্বারে সাড়ে ৫হাজার গাড়ি ফেরত দেওয়ার দাবিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় কুমিল্লা উত্তর জেলা বাংলাদেশ রিক্সা ভ্যানচালক-শ্রমিক ফেডারেশন আয়োজনে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেস করেন দেবিদ্বার নিউ মার্কেট মোড়ে । এসময় বিক্ষুব্ধ শ্রমিকদের অবরোধে বন্ধ হয়ে যায় সড়কের দুইপাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান মোাইল ফোনে শ্রমিক নেতাদের সাথে কথা বলেন এবং তাদের সকল দাবির সাথে সহমত পোষণ করে খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থার নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন ।