৯, আগস্ট, ২০২০, রোববার | | ১৯ জ্বিলহজ্জ ১৪৪১

পবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আপডেট: ডিসেম্বর ১৪, ২০১৯

  • Facebook Share
পবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত


সোহাগ হোসেন দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি\ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। গতকাল (১৪ ডিসেম্বর) শনিবার সকাল ১০ টায় প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড. হারুনর রশীদ, উপ-উপচার্য মোহাম্মদ আলী জাতীয় ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন। পরে মৌন মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। শহীদ বেদীদে প্রথমে উপচার্য অধ্যাপক ড. হারুনর রশীদ, উপ-উপচার্য অধ্যাপক মোহাম্মদ আলী, পবিপ্রবি ছাত্রলীগ, শিক্ষক পরিষদ, কর্মকর্তা পরিষদ, কর্মচারী সমিতি, সৃজনীবিদ্যানীকেতনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তাবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষ এক মিনিট নীরাবতা পালন করা হয়। এসময় আলোচনা সভায় উপচার্য ড. হারুনর রশীদ, বুদ্ধিজীবী দিবস উৎযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. মো. আবুল কাসেম, উপ-উপচার্য মোহাম্মদ আলী প্রমুখ বক্তৃতা করেন।

এছাড়াও দুমকি উপজেলা প্রশাসনের উদ্যেগে নানা কর্মসূচির মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।