৯, আগস্ট, ২০২০, রোববার | | ১৯ জ্বিলহজ্জ ১৪৪১

কলমাকান্দায় কচুগড়া বিওপির উদ্বোধন আজ

আপডেট: ডিসেম্বর ১৪, ২০১৯

  • Facebook Share
কলমাকান্দায় কচুগড়া বিওপির উদ্বোধন আজ


স্টাফ রিপোর্টার, নেত্রকোনা:

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ৬ নম্বর খারনই ইউনিয়নের সীমান্তবর্তী কচুগড়ায় বর্ডার অবজাভেশন পোস্ট (বিওপি) আজ রোববার সকাল ১০টার দিকে উদ্বোধন করার কথা রয়েছে। গতকাল শনিবার বিকেল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নেত্রকোনা ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাব্বির আহমেদ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজিবি সূত্র জানায়, চোরাচালনা, অবৈধ অনুপ্রবেশ, মাদক, অস্ত্র, জাল মুদ্রা, স্বর্ণ, রৌপ্য ইত্যাদির প্রবেশ নিয়ন্ত্রণ ও অবাঞ্চিত ঘটনার প্রতিরোধ করতে কচুগড়ায় এই নতুন ফাঁড়ি স্থাপন করা হয়। কলমাকান্দায় খারনৈ, লেঙ্গুরা, বউরাকোনা, পাঁচগাওসহ চারটি বিওপি রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সরাইল রিজিয়ন সদর দপ্তরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন উপস্থিত থাকার কথা রয়েছে। এ ছাড়া বিজিবি নেত্রকোনা ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাব্বির আহমেদ, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি যোদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম প্রমুখ উপস্থিত থাকার কথা রয়েছে।