আপডেট: নভেম্বর ২০, ২০১৯

আপডেট:

মোঃ জাকির হোসেনঃ জেলা প্রতিনিধিঃমৌলভীবাজার। মৌলভীবাজারে সিআর মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী তোফাজ্জল হোসেন (৫০) নামে এক ব্যাক্তিকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে রাজনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
তোফাজ্জল মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের উলুয়াইল গ্রামের আছকির মিয়ার ছেলে।
মৌলভীবাজার মডেল থানার এএসআই মোঃ মুহিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে দৈনিক নবচেতনা জেলা প্রতি নিধিকে বলেন তার বিরুদ্ধে সিআর মামলাসহ আরো ৫ টি মামলা রেয়েছে।