২২, এপ্রিল, ২০২১, বৃহস্পতিবার | | ১০ রমজান ১৪৪২

কালিহাতীতে পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন

আপডেট: ডিসেম্বর ১৫, ২০১৯

  • Facebook Share
কালিহাতীতে পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন

আপন আর্য্য,কালিহাতী( টাঙ্গাইল)প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে পূবালী ব্যাংক লিমিটেড’র ৪৭৬ তম শাখা শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৫ই ডিসেম্বর ) সকাল ১১টায় কালিহাতী হাসপাতাল রোডে দরাজ আলী টাওয়ারের দ্বিতীয় তলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক লিমিটেড’র মহাব্যবস্থাপক এবং সাধারন সেবা ও উন্নয়ন বিভাগ এবং সংস্থাপন বিভাগের বিভাগীয় প্রধান আবু হাবিব খায়রুল কবীর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপা,কালিহাতী পৌর মেয়র আলী আকবর জব্বার।এসময় আরো উপস্থিত ছিলেন, এসএমইফাউন্ডেশনের পরিচালক মীর্জা নুরুন্নবী গণি শোভন ও পূবালী ব্যাংক লিমিটেড কালিহাতী শাখার ব্যবস্থাপক রিয়াজুল করিম পূবালী ব্যাংক লিমিটেড’র উপ-মহাব্যবস্থাপক ও ময়মনসিংহ অঞ্চলের অঞ্চল প্রধান চৌধুরী মো: শফিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ময়মনসিংহ অঞ্চলের অফিসার শহীদুল ইসলাম।