১৮, আগস্ট, ২০২০, মঙ্গলবার | | ২৮ জ্বিলহজ্জ ১৪৪১

খুনি ছেলেকে পুলিশে সোর্পন করলেন মা

আপডেট: এপ্রিল ১৯, ২০১৯

  • Facebook Share
খুনি ছেলেকে পুলিশে সোর্পন করলেন মা

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন হিলভিউ আবাসিক এলাকার ১ নম্বর রোডে ফরহাদের ছুরিকাঘাতে খুন হন বন্ধু শাহাদাত হোসেন।

বন্ধুকে ছুরিকাঘাতে খুনের পর পালিয়ে থাকা ছেলে ফরহাদকে (১৯) পুলিশে ধরিয়ে দিলেন তার মা ফাতেমা রহমান ময়না।

সন্ধ্যায় মায়ের সহায়তায় কর্ণফুলী থানাধীন চরপাথরঘাটা এলাকা থেকে ফরহাদকে গ্রেফতার করে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।

ফাতেমা রহমান ময়না ষোলশহর ৭নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ফাতেমা রহমান ময়নার ছেলে ফরহাদ তার বন্ধু শাহাদাত হোসেনকে (২২) ছুরিকাঘাতে খুনের দায়ে অভিযুক্ত।

হত্যার শিকার শাহাদাত হোসেনের বাবার নাম আবদুল হালিম। শাহাদাত পেশায় প্রাইভেট কার চালক বলে জানায় স্থানীয়রা।

অভিযুক্ত ফরহাদের মা ফাতেমা রহমান ময়না বলেন, আমার ছেলে তার বন্ধুকে খুন করেছে আমি জানতাম না। বিকেলে ফরহাদ আমাকে ফোন করে জানায়- সে শাহাদাতকে ছুরিকাঘাত করেছে। পরে সে চরপাথরঘাটা এলাকায় পালিয়ে যায়। আমি নিজেই পুলিশের সঙ্গে যোগাযোগ করে আমার ছেলে পুলিশের হাতে তুলে দিয়েছি। বুঝে হোক আর না বুঝে হোক, আমার ছেলে যা করেছে সেটা খারাপ কাজ। সে কীভাবে আরেকজনকে খুন করে! তাকে তার কাজের শাস্তি পাওয়া উচিত।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (বায়েজিদ জোন) পরিত্রাণ তালুকদার বলেন, মায়ের সহায়তায় আসামি ফরহাদকে কর্ণফুলী থানাধীন চরপাথরঘাটা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।