২, সেপ্টেম্বর, ২০২০, বুধবার | | ১৪ মুহররম ১৪৪২

ফরিদপুরে আ’লীগের কাউন্সিলে অনুপ্রবেশকারীদের নয় ত্যাগী নেতাদের সমন্বয়ে কমিটি গঠনের দাবী

আপডেট: ডিসেম্বর ১৫, ২০১৯

  • Facebook Share
ফরিদপুরে আ’লীগের কাউন্সিলে অনুপ্রবেশকারীদের নয় ত্যাগী নেতাদের সমন্বয়ে কমিটি গঠনের দাবী



ফরিদপুর প্রতিনিধি :

জাতীয় কাউন্সিলের আগেই উপজেলা পর্যায়ের কাউন্সিল সম্পন্ন করতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায়ও ইউনিয়ন পর্যায়ে কাউন্সিল শুরু হয়েছে।

উৎসবমুখর পরিবেশে উপজেলার বড়গা বাজরে শেখর ইউনিয়নের কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. মনজুর হোসেন।

বক্তারা শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক অনুপ্রবেশকারীদের বাদ দিয়ে দলের ত্যাগী নেতাদের সমন্বয়ে কমিটি গঠনের দাবী জানান।

এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা পিকুলসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।