আপডেট: ডিসেম্বর ১৭, ২০১৯

আপডেট:

আবদুর রহমান, নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীতে মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি ব্লাডগ্রুপ পরিক্ষা ক্যাম্প ও র্যালী করেছে নিউরন ব্লাড ডোনেশন ক্লাব। আজ (সোমবার), সকাল ৯টা নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার রাজাগঞ্জ বাজারে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন নিউরন ব্লাড ডোনেশন ক্লাবের পরিচালক ওমর ফারুক অহিদ। সহকারী পরিচালক – কামরুল হাসান মারুফ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির সদস্য:
আমির হোসেন, বাহার উদ্দিন, মনির হোসেন, কামরুল হাছান, তাহিম মোশারফ, ফাহাদ হোসেন, দেলোয়ার হোসেন, সাজ্জাদ রিফাত, সাইদ সৌরভ
সোয়াইব রিমন। এছাড়াও বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক, এবং ইউরন ব্লাড ডোনেশন এর কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্হিত ছিলেন। প্রোগ্রামটিতে প্রায় ২৫০ জনকে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।