২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

কামারখন্দে পুলিশ সেবা সপ্তাহ পালিত

আপডেট: জানুয়ারি ২৭, ২০১৯

  • Facebook Share
কামারখন্দে পুলিশ সেবা সপ্তাহ পালিত

 
 আব্বাস আলী (কামারখন্দ) সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
“পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহন করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের কামারখন্দে পুলিশ সেবা সপ্তাহ পালিত হয়েছে। কামারখন্দ থানা পুলিশের আয়োজনে রবিবার সকাল ১১টায় পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
র‌্যালিটি থানা চত্বর থেকে শুরু করে কামারখন্দ হাটখোলায় গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে হাটখোলায় এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী, কামারখন্দ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, জেলা পরিষদ সদস্য কামরুল হাসান আমিনুল, স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন শেখ প্রমুখ বক্তব্য।