২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

হারপাড়া উচ্চ বিদ্যালয়ের ৫৫ বছরপূর্তি ও প্রাক্তন ছাত্র/ছাত্রীদের পুনর্মিলনী উপলক্ষে প্রস্তুতিসভা

আপডেট: ডিসেম্বর ১৭, ২০১৯

  • Facebook Share
হারপাড়া উচ্চ বিদ্যালয়ের ৫৫ বছরপূর্তি ও প্রাক্তন ছাত্র/ছাত্রীদের পুনর্মিলনী উপলক্ষে প্রস্তুতিসভা


কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন (চট্টগ্রাম প্রতিনিধি)

হারপাড়া উচ্চ বিদ্যালয় প্রতিষ্টার ৫৫ বছরপূর্তি ও প্রাক্তন ছাত্র/ছাত্রীদের পুনর্মিলনী উপলক্ষে এক প্রস্তুতিসভার আয়োজন করা হয়।
গত ১৪ ডিসেম্বর সকাল ১১ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়পরিচালনা কমিটির সভাপতি নসুরুল্লাহ চৌধুরী’র সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র উৎপল মহাজন অরুনের সঞ্চালনায়  আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো: শফিউল আলম, মো: নুরুল আবছার, জানে আলম শাহ, মো: নুর নবী, রামচন্দ্র দাশ, সজল কান্তি দেব, হামিদুল আহসান চৌধুরী, ইঞ্জিনিয়ার নাছের উদ্দিন, কাজল মহাজন, আনোয়ার আজম, ইমতিয়াজ উদ্দিন, উজ্জ্বল মহাজন বরুন, শেখ মনিরুল ইসলাম, সৈয়দ সাজেদুল করিম, মো: আরমান হোসাইন, সৈয়দ রবিউল হোসেন আরিফ, সাজ্জাদ শাহ, মো: নজরুল ইসলাম, তাজ উদ্দিন চৌধুরী, খোরশেদ শাহ, সাইফুর রহমান, সৈয়দ সাইদুল হক, সাজ্জাদুল ইসলাম, তৌহিদুল আলম, ওমর ফারুক, কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন ও মোহাম্মদ ইরফান প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে মো: শফিউল আলমকে আহবায়ক, ইঞ্জিনিয়ার আহসাব উদ্দিন, প্রফেসর সাইমন মোরশেদ ও ইমতিয়াজ উদ্দিনকে যুগ্ম আহবায়ক, সৈয়দ সাজেদুল করিমকে সদস্য সচিব ও উৎপল মহাজন অরুনকে প্রধানসমন্বয়কারী করে ৭১ সদস্য বিশিষ্ট এক মিলনউৎসব ২০২০ উদযাপন প্রস্তুতি কমিটি করা হয়।

আগামী ৩০ ও ৩১ জানুয়ারী ২০২০ দুইদিন ব্যাপী বিদ্যালয় প্রতিষ্টার ৫৫ বছরপূর্তি ও প্রাক্তন ছাত্র/ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্টান করার সিন্ধান্ত গ্রহন করা হয়। সভা শেষে আগামী ২৫ ডিসেম্বর সকাল ১১ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গনে প্রস্তুতি কমিটির এক সভা আহবান করা হয়েছে।