২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

নির্বাচিত সদস্যদের বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা নিবেদন

আপডেট: এপ্রিল ২, ২০১৯

  • Facebook Share
নির্বাচিত সদস্যদের বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা নিবেদন

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি :নির্বাচনে বিজয়ী চিতলমারী উপজেলার প্রার্থীরা গতকাল বিকালে জাতির জনকের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করেন।জাতীর স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেন এবং কিছু সময়  নিরাবতা পালন করেন।সোমবার বিকাল চার ঘটিকার সময় চিতলমারীর নির্বাচিত চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহসভাপতি জনাব অশোককুমার বড়াল তার বিশাল কর্মী বাহিনী নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধী স্তলে আসেন।তার সফর সঙ্গীদের মধ্যে ছিলেন নবনির্বাচিত ভাইসচেয়ারম্যান থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ মাহাতাবুজ্জামান, মহিলা ভাইসচেয়ারম্যান সাহেবরা বেগম স্বপ্না ।

  এছাড়া আরো উপস্থিত  ছিলেন বাগেরহাট জেলা  পরিষদ সদস্য আলহাজ্ব  মোহন আলী বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল হোসেন খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বেল্লাল হোসেন, সদর ইউপি  চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন,কালীতলা ইউপি চেয়ারম্যান শেখ মতিয়ার রহমান,বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান মাসুদ সর্দার,চরবানয়ারী ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান পলাশ মন্ডল,মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হেলেনা পারভীন,যুবলীগের আহবায়ক শেখ নজরুল ইসলাম ,আহবায়ক কমিটির সদস্য সজল গোলদার, খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদার, সাবেক ছাত্রলীগ সভাপতি লিটন মুন্সি, প্রেসক্লাবের সম্পাদক শেখর ভক্ত, ছাত্রলীগ সাধারণ সম্পাদক রিয়াদ মুন্সি ।বিভিন্ন ইউনিয়নের ও ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি , সাধারণ সম্পাদক সহ যুবলীগ, শ্রমিকলীগ ,কৃষকলীগ,ছাত্রলীগ সহ আন্যান্য সংগঠনের নেতা কর্মী বৃন্দ । এসময়  নেতৃবৃন্দ দেশ ও জনগনের মঙ্গল কামনা করেন।