২৫, আগস্ট, ২০২০, মঙ্গলবার | | ৬ মুহররম ১৪৪২

ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় ফরিদপুর মুক্ত দিবস পালিত

আপডেট: ডিসেম্বর ১৭, ২০১৯

  • Facebook Share
ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় ফরিদপুর মুক্ত দিবস পালিত


এহসান উদ্দিন, ফরিদপুর থেকে

যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে মঙ্গলবার সকালে শোকযাত্রাসহ নানা আয়োজনে ফরিদপুর মুক্ত দিবস পালিত হয়েছে।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকায় হানাদার পাকিস্তানী বাহিনীর সদস্যরা আত্মসমর্পণ করলেও ফরিদপুরে একদিন পর আত্মসমর্পণ করে।

এ দিবসটি স্মরণে সকালে ফরিদপুর সার্কিট হাউজে মুক্তিযোদ্ধারা সমবেত হয়ে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শোকযাত্রা বের করা হয়। শোকযাত্রাটি সার্কিট হাউজ থেকে শুরু হয়ে শেখ জামাল স্টেডিয়াম সংলগ্ন গণকবর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে পুষ্পমাল্য অর্পণ শেষে মোনাজাত করা হয়।

এসব অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুজিব বাহিনীর সাবেক ফিল্ড কমান্ডার শাহ মো. আবু জাফর, গুলজার আহম্মদ খান, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন মৃধা, মু. আবুল ফয়েজ শাহনেওয়াজসহ অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা।

এরআগে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে মুক্ত দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।