আপডেট: এপ্রিল ৮, ২০২০

আপডেট:

রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়ায় মহিপুরের এক কন্যা শিশুকে মারধর করে আহত করার ৪৮ ঘন্টা পরও মামলা নেয়নি পুলিশ। নির্যাতিত শিশুটি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। রবিবার রাতেস মহিপুর সদর ইউনিয়নের নজিবপুর গ্রামে এ শিশু নির্যাতনের ঘটনা ঘটে। নির্যাতিত শিশুটির মা মাকসুদা বেগম থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অভিযোগ নেয়নি বলে সে জানায়।
উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সের ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)’র দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মো: ইদ্রিস জানিয়েছেন ভিকটিম শিশুটির পরিবার থেকে নির্যাতনের বিষয়টি তাকে জানানো হয়েছে। তিনি ষ্টেশনে না থাকায় মহিপুর থানা পুলিশকে এ বিষয়ে আইনী সহায়তা প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: জেএইচ খান লেলিন জানান, আহত শিশুটির পিঠে লাঠি দিয়ে আঘাত করার চিহ্ন রয়েছে। বর্তমানে শিশুটি তার অধীনে চিকিৎসাধীন রয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, শিশু নির্যাতনের কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
উল্লেখ্য যে, শালিশ অযোগ্য একটি ঘটনার বিষয়ে শালিশ করার অপরাধে মহিপুর থানা পুলিশ সোবাহান নামের এক ইউপি সদস্য কে রবিবার রাতে আটক করে। খবর পেয়ে তার স্ত্রী কন্যা শিশুটিকে নিয়ে থানায় দেখতে যান। বাবার সাথে দেখা করে ফেরার পথে একই এলাকার মতি, সাহেব আলী ও শাহিন সোবাহান মেম্বারের শিশু কন্যা মরিয়ম (৮) কে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে।