২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

নবাবগঞ্জে বিপুল সংখ্যক জামায়াত নেতাকর্মী আটক

আপডেট: ডিসেম্বর ২০, ২০১৯

  • Facebook Share
নবাবগঞ্জে বিপুল সংখ্যক জামায়াত নেতাকর্মী আটক

জাকিরুল ইসলাম, বিরামপুর, (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের নবাবগঞ্জে যৌথ অভিযানে নাশকতার পরিকল্পনা করার সময় ৭০ জন জামায়াত নেতাকর্মীকে আটক করেছে এনএসআই ও নবাবগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার উত্তরবঙ্গের পিকনিক স্পট স্বপ্নপুরী থেকে তাদের আটক করা হয়।
এ সময় বেশকিছু ইসলামিক বই, লিফলেট, চাঁদার রশিদ ও ২টি গাড়ী জব্দ করা হয়। 
বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন সরকার বৃহস্পতিবার রাত্রে এক প্রেস বিফ্রিং এ জানান, উপজেলার স্বপ্নপুরী পিকনিট স্পটে নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে জেলা এনএসআই-এর যুগ্ন উপ-পরিচালক গোলাম মোস্তফার নেতৃত্বে নবাবগঞ্জ থানা পুলিশ যৌথ ভাবে দিনব্যাপি অভিযান পরিচালনা করে জয়পুরহাট জেলা জামায়াতের আমির ফজলুর রহমান, পাঁচবিবি উপজেলা আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান একই উপজেলার বম্ব ইউ,পির সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আমির গোলাম কিবরিয়া সহ পার্শবর্তী ও স্থানীয় উপজেলা জামাত শিবিরের ৭০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।
আটকৃতদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় নাশকতার মামলা দায়ের পৃর্বক শুক্রবার সকালে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।