আপডেট: ডিসেম্বর ২০, ২০১৯

আপডেট:

রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়ায় পুকুরে ডুবে তানহা নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বালিয়াতলী ইউনিয়নের কোম্পানীপাড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে। মৃত শিশু একই গ্রামের হেলাল হাওলাদারের মেয়ে।
তানহার স্বজনরা জানান, নিজ বাড়ির উঠানে খেলা করার সময় সবার অগোচরে তানহা পুকুরে পড়ে যায়। তাকে বাড়ির উঠানে না দেখে খোঁজাখুঁজি পর পুকুর থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তাঁকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তানহাকে মৃত ঘোষণা করে।
