১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

মুজিব বর্ষ উপলক্ষে ব্যারিস্টার জুনায়েদ মোহাম্মদ হাসিবের শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

আপডেট: জানুয়ারি ১০, ২০২০

  • Facebook Share
মুজিব বর্ষ উপলক্ষে ব্যারিস্টার জুনায়েদ মোহাম্মদ হাসিবের শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

নাসিম আহমেদ রিয়াদঃ পটুয়াখালীর দুমকিতে মুজিব বর্ষ উপলক্ষে সৌহার্দ্য ইউথ ফাউন্ডেশনের  উদ্যোগে দু:স্থ শীতার্থ পাঁচ শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করেণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার জুনায়েদ মোহাম্মদ হাসিব।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলা শহরের বালুর মাঠে মাল্টা ইউরোপ আ’লীগের সাধারন সম্পাদক কাওছার আমীন হাওলাদারের পৃষ্ঠপোষকতায়  আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদ,সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, কেএম সহিদুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন  স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ অন্যান্য স্থানীয় সংগঠনের নেতাকর্মী ও সহস্রাধিক  সাধারন মানুষ। ব্যারিস্টার জুনায়েদ মোহাম্মদ হাসিব তার বক্তব্যে  বলেন মানুষের জন্য কিছু করতে হলে রাজনৈতিক পরিচয় দিয়ে করতে হবে বলে কাম্য নয়, ইচ্ছে এবং সততা থাকলে  রাজনীতির  বাহিরে মানুষের জন্য দেশের জন্য বিশেষ করে অসহায় মানুষদের জন্য আমাদের মত যুবসমাজ এগিয়ে আসলে সমাজে অসহায় মানুষের হার কমে যাবে এবং আমরা এই কাজে অংশগ্রহম করি মানুষের মুখে হাসি দেখার জন্য,মানুষের ভালোবাসা পাওয়ার জন্য এবং তাদের সকল খারাপ সময় যাতে আমি এবং আমরা সকলের সহযোগিতা করতে পারি এটাই আমি প্রত্যাশা করছি “আমি তৃপ্তি পাই মানুষের মুখে হাসি দেখলে”।
এছাড়াও দেখা গিয়েছে সৌহার্দ্য ইউথ ফাউন্ডেশন এর উদ্যোগে  বিভিন্ন সময়ে বিভিন্ন রকম সামাজিক কর্মকান্ড করে যাচ্ছেন এবং অংশ গ্রহণ করে থাকেন মেডিকেল ক্যাম্প, শিশুদেরকে নিয়ে বিভিন্ন উদ্যোগ সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ নিয়ে পরিকল্পনা ইত্যাদি. 
এছাড়াও বৃহস্পতিবার ( 9) জানুয়ারি  দুপুরে পটুয়াখালীতে বৃদ্ধাশ্রমে গিয়ে সকল বৃদ্ধাদের মাঝে কম্বল বিতরণ একসাথে দুপুরের খাবারে অংশগ্রহণ  সহ কিছু খাবার সামগ্রী বিতরন করেন। এছাড়া অসহায় মানুষদের খোঁজখবর নিতে গিয়ে সকলের চিকিৎসা এবং ঔষধের জন্য আশ্বস্ত করে থাকেন
এসময় স্থানীয় নেতাকর্মী তার এরকম সামাজিক কর্মকাণ্ড কে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেন আগামীতেও যেন এরকম সামাজিক কর্মকাণ্ড করতে পারে সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে বলে আশ্বস্ত করেছেন।