২৪, আগস্ট, ২০২০, সোমবার | | ৫ মুহররম ১৪৪২

দলীয় সমর্থন পেলেন জাহাঙ্গীর হোসেন বেপারী

আপডেট: ডিসেম্বর ২৩, ২০১৯

  • Facebook Share
দলীয় সমর্থন পেলেন জাহাঙ্গীর হোসেন বেপারী


জি এম শরীফ মাছুম বিল্লাহ
আসন্ন হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে দলীয় সমর্থন পেয়েছেন উপজেলা যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর হোসেন বেপারী। গত ১২ ডিসেম্বর উপজেলা নির্বাচন অফিস থেকে নমিনেশন ফরম সংগ্রহ ও জমা দেন তিনি। দীর্ঘ প্রতিক্ষার পর রবিবার (২২ ডিসেম্বর) জাহাঙ্গীর হোসেন বেপারী দলীয় সমর্থন পেলে উপজেলা যুবলীগের নেতাকর্মী, ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ আনন্দ উল্লাসের মধ্য দিয়ে বিভিন্ন স্পটে মিষ্টি বিতরণ করে।
জানা যায়, দীর্ঘদিন যাবৎ উপজেলার সর্বস্তরের জনগণের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া চেয়ে সকলের ভালোবাসা অর্জন করেন জাহাঙ্গীর হোসেন বেপারী। নির্বাচনের তফসিল ঘোষণার পর দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এবং ডাঃ দীপু মনি এমপির প্রতি আস্হা রেখে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে ভাইস চেয়ারম্যান হিসেবে নমিনেশন ফরম সংগ্রহ ও দাখিল করেন।
জনাব জাহাঙ্গীর হোসেন বেপারী জানান, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। সর্বাবস্থায় দলের সিদ্ধান্ত মেনে নিয়ে চাঁদপুর ৩ আসনের সাংসদ আলহাজ্ব ডাঃ দিপু মনি এমপির প্রতি আস্থা রেখেই আমি কাজ চালিয়ে যেতে চাই। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে হাইমচর উপজেলা যুবলীগের দায়িত্ব পালন করছি। ভবিষ্যতেও জনগণকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে হাইমচরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা চেষ্টা চালিয়ে যাবো (ইনশাআল্লাহ)।