২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

ফুলবাড়িয়ায় নদী দখলে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট: ডিসেম্বর ২৩, ২০১৯

  • Facebook Share
ফুলবাড়িয়ায় নদী দখলে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মোঃ হাবিবুল্লা হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ সোমবার ফুলবাড়িয়ায় নদী দখল করে নির্মাণ করা অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ করা হয়েছে।

কালাদহ ইউনিয়নের বানার ও খিরু নদীর উপর নির্মাণ করা অবৈধ দোকন ঘরসহ ১০ টি স্থাপনা উচ্ছেদ করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও  ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার শেফা ।

সহাকরী কমিশনার ভূমি কামরুন্নাহার শেফা বলেন, উপজেলার সকল নদীর উপর নির্মাণ অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ করা হবে, শেষ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যহত থাকবে।