আপডেট: ডিসেম্বর ২৪, ২০১৯

আপডেট:

মো: নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে ৮০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে
র্যাব-১৩, সিপিসি-২ নীলফামারী। র্যাব-১৩, সিপিসি-২ নীলফামারীর কোম্পানী
অধিনায়ক মোঃ আবুল কালাম আজাদ গতকাল ২৩ ডিসেম্বর প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,
র্যাব-১৩, সিপিসি-২ নীলফামারীর একটি অভিযানিক দল গত ২২ ডিসেম্বর রাতে
নীলফামারী সদর উপজেলার পেীরসভার ০৭ নং ওয়ার্ডের চেীরঙ্গী মোড়স্থ শহিদ
মিনারের গেইটের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে ৮০ বোতল
ফেন্সিডিল এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহূত একটি মোবাইল ফোন সহ নীলফামারী
পেীরসভার ০৭ নং ওয়ার্ডের বাসিন্দা মাদক ব্যবসায়ী মোঃ আব্দুর রশীদ (৩২) কে
গ্রেফতার করে। কোম্পানী অধিনায়ক মোঃ আবুল কালাম আজাদ আরো জানান, এলাকার
গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় মোঃ আব্দুর রশী এলাকার
চিহ্নিত মাদক ব্যবসায়ী।