আপডেট: জানুয়ারি ২৮, ২০১৯

আপডেট:

জি এম শরীফ মাছুম বিল্লাহহাইমচর প্রতিনিধি, চাঁদপুরঃ
চাঁদপুরে হাইমচর উপজেলাধীন ঐতিহ্যবাহী আলগী বাজার আলিম সিনিয়র মাদরাসার ২০১৯ ব্যাচ এর দাখিল পরিক্ষার্থীদের দোয়া ও মিলাদ অনুষ্ঠান জমকালো মনোমুগ্ধকর আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে মাদরাসার অধ্যয়নরত ছাত্রদের কন্ঠে মধুর সুরে পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামী সঙ্গীত পরিবেশিত হয়েছে।
আজ ২৮ জানুয়ারি ২০১৯ সোমবার সকাল ১০ টায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত এ দোয়া ও মিলাদ অনুষ্ঠানে মাদরাসার গভর্নিং বডির সভাপতি জনাব মোঃ শাহিন মিয়াজীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ আশরাফুল আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদরাসার সুনামধন্য অধ্যক্ষ আলহাজ্জ্ব হযরত মাওলানা মোঃ জিল্লুর রহমান ফারুকী সাহেব, সাবেক ছাত্র জনাব মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক জনাব মতিউর রহমান, সাংবাদিক মোঃ শাহলম মিজি সহ অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন- মাদরাসা ছাত্ররাই সবচেয়ে বেশি জ্ঞানী। কারণ, এরা আরবি, বাংলা, ইংরেজি ভূগোল, ইতিহাসসহ যাবতীয় বিষয়ে অধ্যয়ন করে। সরকারি বা অফিসিয়াল কোনো দায়িত্ব দেয়া হলে সেখানেও তারা চমৎকার আইডিয়া কাজে লাগিয়ে সফলভাবে কাজ আঞ্জাম দিতে পারে। আবার মসজিদ-মাদরাসার দায়িত্বও তারা পুঙ্খানুপুঙ্খরুপে পালন করতে পারে। এক কথায় তারা মাদরাসা শিক্ষায় শিক্ষিত ও জেনারেল শিক্ষায় শিক্ষিত।
এসময় উপস্থিত ছিলেন মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্যগন, শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও আলগী বাজারের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ।