আপডেট: ডিসেম্বর ২৫, ২০১৯

আপডেট:

গৌরনদী প্রতিনিধি: শীত মৌসুমের শুরু থেকে বরিশাল গৌরনদী উপজেলা সহ গ্রামগঞ্জে চলে আসছে ব্যাডমিন্টন খেলা। পুরো শীত জুড়ে তা অবহৃত থাকবে।সন্ধ্যার পর হতে মধ্য রাত পর্যন্ত অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে এ খেলা চলে আসলেও নজর নেই বিদ্যুৎ কর্তৃপক্ষের। প্রতি রাতে শত শত স্পটে বাতি জ্বালিয়ে চালানো হচ্ছে এ খেলা।বিদ্যুৎ এর অবৈধ সংযোগের মাধ্যমে অনুষ্ঠিত খেলায় দৈনিক কয়েক হাজার ইউনিট বিদ্যুৎ ব্যয় হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
এতে করে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র প্রতিদিন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।গতকাল সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা যায়,গৌরনদী উপজেলার পাড়া, মহল্লার তরুণ যুবকসহ বিভিন্ন সরকারি বেসরকারি স্কুল কলেজের মাঠ থেকে শুরু করেন অফিস আদালতে এ খেলা চলে আসছে। তারা সড়কের বৈদ্যুতিক খুঁটির মেইন তার থেকে হুক লাগিয়ে অবৈধ সংযোগ নিয়ে এ খেলার আয়োজন করে।
সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বাতি জ্বালিয়ে এ খেলা চলছে। বিদ্যুৎ এর এ অপচয়ের ঘটনা প্রকাশ্য ঘটলেও তা প্রতিরোধে সংশ্লিষ্ট নগরীর বিদ্যুৎ বিভাগের নেই কোন তৎপরতা।কতিপয় বিদ্যুৎ কর্মকর্তার যোগসাজশে এ অবৈধ সংযোগে ব্যাডমিন্টন খেলার হিড়িক চলছে।এ ব্যাপারে গৌরনদী বিদ্যাু অফিস বলছে আমরা যতটুকু জানি নিজস্ব মিটার দিয়ে তারা ব্যাড মিন্টন খেলছে।তারপরও যে সকল এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যাডমিন্টন খেলা চলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তারা প্রতিবেদককে জানিয়েছেন।