আপডেট: নভেম্বর ১৪, ২০১৯

আপডেট:

হাবিবুল ইসলাম হাবিব, কক্সবাজার প্রতিনিধি::টেকনাফে কোস্টগার্ড সদস্যরা সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগর হতে মালয়েশিয়াগামী বিকল কাঠের বোটসহ ১শ ২২জন রোহিঙ্গা ভিকটিমকে উদ্ধার করেছে। উদ্ধারকৃতদের স্ব স্ব ক্যাম্পে প্রেরণের প্রস্তুতি চলছে।
সুত্র জানায়, ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের বিশেষ একটি টহল দল সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপের অদূরে সমুদ্রে বিকল হয়ে ভাসমান থাকা একটি কাঠের বোট এবং বোটে থাকা ১শ ২২জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে। উদ্ধারকৃত ভিকটিমদের মধ্যে পুরুষ ৪৭জন, নারী ৫৮জন এবং শিশু ১৪জন, ৪জন মাজি মাল্লা। তবে এসময় মানব পাচারকারী কোন দালাল সনাক্ত করা সম্ভব হয়নি।উদ্ধারকৃত রোহিঙ্গাদের স্ব স্ব ক্যাম্পে ফেরত পাঠানোর উদ্দেশ্যে বিকাল সাড়ে ৩টায় স্থানীয় সিজি স্টেশন কমান্ডারঃ লেঃ এম জোসেল রানা (এক্স,বিএন) এর নেতৃত্বে ১২জন সদস্যের একটি সেকশন উদ্ধারকৃতদের নিয়ে ক্যাম্পের উদ্দেশ্যে যাত্রা করেছে।