২৭, জানুয়ারী, ২০২০, সোমবার | | ১ জমাদিউস সানি ১৪৪১

মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল চক্রের হাতে জিম্মি গ্রাহকরা মুজিব বর্ষে বোধন’র নিবেদন আবৃত্তি-নাটকে বাক্ বন্ধন আগামী ২৯ জানুয়ারী রংপুর রেঞ্জের বিশেষ পুরষ্কার পেলেন নীলফামারী সদর থানার মাহমুদ উন-নবী এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও নবীনবরণ অনুষ্ঠিত আমতলীর গ্রামীণ জনপদে আলোর পথ দেখাচ্ছেন গ্রাম আদালত লেখাপড়ার পাশাপাশি মানসিক বিকাশে খেলাধুলা অপরিসীম- ফেরদৌসী বেগম আমাদী জায়গীর মহল ত‌কিম উদ্দীন উচ্চ বিদ্যাল‌য়ের এস,এস‌,সি পরীক্ষার্থি‌দের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান ২০২০ পালিত সামাজিক ও মানবিক কাজের ব্যতিক্রমী এক অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নলছিটি সিটিজেন ফাউন্ডেশন !

টাকা ছাড়া পুলিশ ভেরিফিকেশনের নিশ্চয়তা দিলেন – ফরিদপুরের পুলিশ সুপার

আপডেট: ডিসেম্বর ২৯, ২০১৯

  • Facebook Share
টাকা ছাড়া পুলিশ ভেরিফিকেশনের নিশ্চয়তা দিলেন – ফরিদপুরের পুলিশ সুপার

এহসান উদ্দিন, ফরিদপুর থেকে

পুলিশ ক্লিয়ারেন্স ও পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য কোন রকম অর্থ লেনদেন না করতে ফরিদপুর জেলার সকল নাগরিকের প্রতি আহবান জানিয়েছেন পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বিপিএম।

রবিবার বেলা সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ভেরিফিকেশনের সফটওয়্যার ভিত্তিক কার্যক্রম সংক্রান্ত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় একথা জানান পুলিশ সুপার।

আলিমুজ্জামান জানান, সম্প্রতি ঢাকা রেঞ্জের বিভিন্ন জেলায় পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ভেরিফিকেশনের সফটওয়্যার (পিপিসি) ভিত্তিক কার্যক্রম শুরু হয়েছে। এই সফটওয়্যারের মাধ্যমে এখন থেকে সেবা প্রার্থী আবেদনকারী স্বয়ংক্রিয়ভাবে এসএমএসের মাধ্যমে তদন্তকারী অফিসারের নাম ও মোবাইল নাম্বার এবং ঢাকা রেঞ্জের একটি সাপোর্ট মোবাইল নাম্বার পেয়ে যাবেন।

তিনি জানান, এতে করে আবেদনকারী তার ভেরিফিকেশনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন। তাছাড়া জরুরী ক্ষেত্রে ০৩ দিন ও সাধারন ক্ষেত্রে ০৫ দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করে দেওয়া হবে।

পুলিশ সুপার আরো বলেন, সীমাবদ্ধতার মধ্যেও পুলিশকে জনবান্ধব করার সর্বচ্চো চেষ্টা করা হচ্ছে। জনগনকেও সচেতন হতে হবে যাতে কোনরকম ভেরিফিকশনে তারা অর্থের লেনদেন না করেন। পুলিশের কোন সদস্য যদি লেনদেন করতে চান সেক্ষেত্রে তারা যেন পুলিশ সুপারের ০১৭১৩৩৭৩৫৫০ নাম্বারে অভিযোগ করেন। শতভাগ নিশ্চয়তার সাথে অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মতবিনিময় সভায় অন্যানের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, মো. সাইফুজ্জামান, রাশেদুল ইসলাম, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, প্রফেসর মো. শাহজাহান, পান্না বালাসহ ফরিদপুরের কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আরও পড়ুন