২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

১২৪নং নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ

আপডেট: জানুয়ারি ১, ২০২০

  • Facebook Share
১২৪নং নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ

ফয়েজ আহাম্মেদ (মাহিন), বিশেষ প্রতিনিধি::   

 প্রথম দিনে দেশের ৪ কোটি ২০ লাখেরও বেশি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হচ্ছে আজ বুুুধবার। ২০২০ শিক্ষাবর্ষের জন্য দেশব্যাপী বই উৎসব পালিত হচ্ছে আজ। প্রতি বছরের মতো বছরের প্রথম দিনে দেশের ৪ কোটি ২০ লাখেরও বেশি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে ৩,৫৩,১৪৪,৫৫৪টি বই বিতরণ করা হচ্ছে আজ।

নতুন বছর-নতুন দিন নতুন বইয়ে হোক রঙ্গিন,আজ পয়েলা জানুয়ারি সারাদেশর ন্যায় নেয় চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ১২৪নং নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার সকাল ১০.০০ ঘটিকায় প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ৩০০ জন ছাত্র-ছাত্রীদের নতুন বই বিতরন করেন। 

বই বিতরণী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম সি কমিটির সহ-সভাপতি জনাব আমির হোসেন মেম্বার, আরো উপস্থিত ছিলেন পি টি এ কমিটির সদস্য বিন্দু.

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখরঞ্জন বিশ্বাস এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মোঃ মনিরুজ্জামান মনির এর সঞ্চলনায় এই কার্যক্রমটি শুরু করেন।

আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক রতন কৃষ্ণ সরকার, সিনিয়র সহকারি শিক্ষিকা রোকেয়া বেগম, মাহফুজা আক্তার, হাসনেয়ারা আক্তার, শাহানাজ আক্তার, তাছলিমা আক্তার, নমিতা সরকার, মুন্নি আক্তার, কাকলি রানী ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সম্মিলিত ভাবে কার্যক্রম সম্পূর্ন করেন।