২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

চৌগাছায় বাংলাদেশ ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট: জানুয়ারি ৪, ২০২০

  • Facebook Share
চৌগাছায় বাংলাদেশ ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

চৌগাছা (যশোর): যশোরের চৌগাছায় স্বাড়ম্বরে বাংলাদেশ ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চৌগাছা উপজেলা ছাত্রলীগ বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, কেককাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

আজ শনিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালি সহকারে চৌগাছা মুক্তিযুদ্ধ ভাস্কর্যে পৌছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, যুগ্ম সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক পাশাপোল ইউপি চেয়ারম্যান ওবাইদুল ইসলাম সবুজ, হুমায়ূন কবীর সোহেল ও সোলাইমান হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক আবু সৈয়দ মোঃ শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক বিএম শফিকুজ্জামান রাজু।র‌্যালিতে কয়েক হাজার ছাত্রলীগ নেতাকর্মী অংশগ্রহণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ বৈশাখি মঞ্চে গিয়ে ৭২ পাউন্ড ওজনের কেক কাটা হয়। এরপর বৈশাখি মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে আলোচন সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিএম শফিকুজ্জামান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি বর্তমান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুল, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যনির্বাহী সদস্য কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি বর্তমান উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক আবু সৈয়দ শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান নান্নু, যশোর এমএম কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি শেখ গাওসুল আজম হিরো, যশোর এমএম কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও চৌগাছা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আশরাফুল আলম।

অন্যান্যের মধ্যে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, দপ্তর সম্পাদক হাশেম আলী, চৌগাছা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশিকুজ্জামান রিংকু, সাধারণ সম্পাদক মিকাইল ইসলাম সোহেল, উপজেলা ছাত্রলীগ নেতা হাসান রেজা, পৌর ছাত্রলীগ নেতা সৌরভ রহমান বিপুল ছাড়াও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

এছাড়া প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকাল থেকে উপজেলা পরিষদ বৈশাখি মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।