আপডেট: জানুয়ারি ৫, ২০২০

আপডেট:

নীলফামারী প্রতিনিধিঃ
গত শনিবার (৫ জানুয়ারি) বিকেলে নীলফামারীতে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরনে এসে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি সাংবাদিকদের বলেন, জানুয়ারী মাসে থেকে ৩টি শৈত্য প্রবাহ হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। আবহাওয়ার এই বার্তা পেয়ে উত্তারাঞ্চলে শীতার্থদের পাশে এসে দাড়িয়েছি। ইতোমধ্যে বিতরন করা হয়েছে ৪০ লক্ষ কম্বল। এ ছাড়াও প্রতিটি জেলায় আপদকালীন তহবিল হিসেবে ১০ লাখ করে টাকা দেয়া হয়েছে। শিশুদের শীতবস্ত্রের জন্য ২ লক্ষ করে টাকা ও শিশু খাদ্যের জন্য ১ লক্ষ করে টাকা দেয়া হয়েছে। দেশের একটি মানুষও যাতে শীতে কষ্ট না পায় সে পদক্ষেপ সরকার নিয়েছে। পরে তিনি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক হাফিজুর রহমান চেীধুরীর সভাপতিত্বে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে এক মত বিনিময় সভায় মিলিত হন মতবিনিময় সভার প্রধান অতিথি দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো: শাহ কামাল। এছাড়া আরো উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালক মো: মহসিন, সংসদ সদস্য রাবেয়া আলীম, জেলা আওয়ামী লীগ সভাপতি পেীর মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা ত্রাণ কর্মকর্তা হায়াৎ আলী প্রমূখ। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সন্ধ্যার পরে সৈয়দপুরের কাদিখোল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সাড়ে ৮শ’ শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী।